শিরোনাম
একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

পহেলা বৈশাখ উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটের শালবন পাহাড়ে শ্রী রামচন্দ্রের পুজা অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৭১৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

বাবলু তন্তবায় দীপুর, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাহাড়ি ব্যাষ্ঠিত্ব অঞ্চল দেউন্দি – রঘুনন্দন চা বাগান শালবন রাম মন্দিরে শ্রীশ্রীরামচন্দ্রের পুজা উৎযাপিত হয়। প্রতি বছরের ন্যায় এবারেও (১৫এপ্রিল) বাংলা নতুন বছর উপলক্ষে সকাল থেকে শঙ্খধ্বনি, উলুধ্বনি ঢাকের তালে তালে শ্রীরামচন্দ্রের পুজা অর্চনা, পুষ্পাঞ্জলি, অর্ঘ্যাদি নিবেদন করেন অত্র চা বাগানের চা শ্রমিক পরিবার সহ সন্তান সন্ততি, যুবক যুবতি, তরুন তরুনি সকলে আর উক্ত অনুষ্ঠানটি প্রতি বৎসর পহেলা বৈশাখে অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেই সাথে বিভিন্ন রকমের মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুজা অর্চণায় পৌরহিত্য করছেন অত্র চা বাগানের শ্রী বিষ্ণুপদ আচার্যর ছেলে শ্রী বিরাজ আচার্য। কমিটি হিসেবে রয়েছে দেউন্দি-রঘুনন্দন চা বাগানের যুবক তরুণ তরুণীরা। এ অনুষ্ঠানটিকে কেন্দ্র করে জানা যায় বিগত দুই শতাধিক বছর পূর্বে রামায়ণের রাম রাবণ যুদ্ধে লক্ষ্মণকে আহত করে রাবনের পুত্র ইন্দ্রজিৎ। লক্ষ্মণকে বাচাঁতে হনুমান ঔষধ না জানার কারনে গোটা পর্বত কে নিয়ে যায় রামের কাছে। বরং সেই পর্বত থেকে কিছু অংশ দেউন্দি- রঘুনন্দন চা বাগান শালবনের মাটিতে পরে। এ অংশ থেকে শালবন নামে পরিচিত লাভ করে। অত্র স্থানে সিলেট বিভাগের শতশত চা বাগান ও গ্রাম গঞ্জ থেকে আসা ভক্ত বিন্দু সহ উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তুলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;