শিরোনাম
আসন্ন প্রতিষ্ঠা বার্ষিকী ও এশিয়ান স্টার এ‍্যাওয়ার্ড অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে :  নাসিরুদ্দিন পাটোয়ারী পোরশায় অভ্যান্তরীণ বোরে, ধান চাল ও গম সংগ্রহ ২০২৬ এর উদ্বোধন।  জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী । চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ এনসিপির, মেয়রের অস্বীকার রাউজান ও জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দমনে  বড় পরিসরের সাঁড়াশি অভিযানের ঘোষণা এসপি মাসুদের। পুষ্টির ঘাটতি হামে মৃত্যুর অন্যতম কারণ: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করছে আমলারা : ডেপুটি স্পিকার মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় তার উজ্জ্বল দৃষ্টান্ত সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম মামা।  পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

জামালপুর জেলা বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত 

রিপোটারের নাম / ৭০৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪

 

 

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি: দ্রব্যমূল্যর সীমাহীন উর্ধগতি,দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিল সহ ১দফা দাবী আদায়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এর দিকনির্দেশনায় জামালপুর জেলা বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

৩০ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২ টার দিকে স্থানীয় শহরের সকাল বাজারের সামনে থেকে এক বিশাল কালো পতাকা মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ কালো পতাকা মিছিল ও সমাবেশের আয়োজন করেন জামালপুর জেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ।

 

জেলা বিএনপির সহ- সভাপতি মোহাম্মদ আনিছুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য মোশারফ হোসেন খানের সঞ্চালনায় কালো পতাকা মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহাম্মেদ।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুর রশিদ,জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন,জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক, জেলা যুবদল নেতা খাইরুল ইসলাম লিয়ন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান কায়সার, জাকির হোসেন জনি, শাহাদত হোসেন সাগর,যুগ্ম সাধারণ সম্পাদক রানা ম্যানশন প্রমুখ।

 

এছাড়াও শহর বিএনপির প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন,বিএনপি নেতা আব্দুর রহমান,জেলা যুবদলের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,সদস্য আব্দুল কাদের জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আনোয়ার মোজাহিদ কাঞ্চন,যুবনেতা আমিনুল ইসলাম,শহর যুবদলের সদস্য মোকসেদ আলী মাসুম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাাদক নয়ন সরকার,রাশেদ হোসেন কালু,ছাত্র নেতা মোঃ ফিরোজ্জামান বাবু,মানিক মিয়া, ৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, জেলা সংগ্রামী দলের সাবেক সাধারণ সম্পাদক আশিক রায়হান পারভেজ, যুবনেতা গোলাম রব্বানী জনি,তরুণ দলের সাবেক সভাপতি আবু সাঈদ রয়েল, রিগ্যান, সহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ