শিরোনাম
ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

জনতা ব্যাংকের তামাই শাখা থেকে ৫ কোটি টাকা উধাও, ব্যবস্থাপকসহ গ্রেফতার ৩

রিপোটারের নাম / ৫২৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

 

শামসুল আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জনতা ব্যাংকের একটি শাখা থেকে ৫ কোটি ২২ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংকের তামাই শাখার ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে রোববার রাতে জনতা ব্যাংক সিরাজগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

গ্রেফতাররা হলেন- জনতা ব্যাংক তামাই শাখার ব্যবস্থাপক আল আমিন (৪২), সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম (৩৪) এবং ব্যাংক অফিসার রাশেদুল ইসলাম (৩১)।

মামলায় উল্লেখ করা হয়, রোববার জনতা ব্যাংক তামাই শাখায় অডিট করা হয়। অডিটের সময় ক্যাশ ভল্টে ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা গরমিল পাওয়া যায়। এ সময় তামাই জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক ও অফিসারের কাছে বিষয়টি জানতে চাইলে তারা জানান টাকাগুলো চুরি হয়েছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান গণমাধ্যমকে বলেন, জনতা ব্যাংক সিরাজগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম বাদী হয়ে রোববার রাতে মামলা করেছেন। মামলায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এটি টাকা লেনদের বিষয় হওয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যবস্থা নেবে। অভিযোগপত্রটি দুদকে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ