শিরোনাম
পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত পোরশায় গণঅভ্যুত্থান দিবসে শহিদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা।  ১১ দলীয় ঐক্য পোরশা উপজেলা শাখার আয়োজনে ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে নিতপুর কপালের মোড়ে মিছিল সমাবেশ অনুষ্ঠিত।  লালমনিরহাটের পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় কর্তৃক জুলাই অভ্যুত্থান দিবস পালিত নওগাঁ পুলিশ সুপারের সহায়তায় ছিনতাই হওয়া অটো  ফেরত পেয়ে খুশিতে আত্মহারা রামকৃষ্ণের পরিবার । বিদ্যুৎ ও জ্বালানির অতিরিক্ত বিল আসলে যা করতে বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। চট্টগ্রামের বন্যাকবলিত স্থানে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী । শতাধিক মানুষের মাঝে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চশমা বিতরণ।  পাটগ্রামে শালিসী বৈঠককে কেন্দ্র করে বিএনপি নেতার মারধরের জেরে বিষপানে যুবকের আত্মহত্যার অভিযোগ নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চেক বিতরণ। 
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

সংখ্যালঘুদের সম্প্রদায়ের পাশে বিএনপির নেতাকর্মীরা

রমজান আলী / ৫৩৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

 

রমজান আলী,সাতকানিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা চালাচ্ছিল। এ ঘটনায় চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে বিভিন্ন মন্দির ও বাসা-বাড়িতে পাহারা বসিয়েছেন ও বিএনপির নেতাকর্মীরা।

 

এমন উদ্যোগে খুশি হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। তারা বলেন, “ বিএনপির ভাইয়েরা আমাদের মন্দির পাহারা দিচ্ছেন। এটা খুবই ভালো লাগার। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। কোনো ধর্মীয় সংঘাত চাই না।”

 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে বিভিন্ন মন্দির পরিদর্শনে যান ও বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলেন এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

 

বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করছি। কোনো দুষ্কৃতকারী যেন হিন্দু বৌদ্ধদের জানমাল ও মন্দিরে হামলা করতে না পারে সেজন্য পাহারার ব্যবস্থা করেছি। আমরা নিজেরাও বিভিন্ন মন্দিরে যাচ্ছি। হিন্দু বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলছি, কোনো সমস্যা হলে আমাদের জানাতে বলেছি। এই দেশ সবার। এখানে হিন্দু,বৌদ্ধ-মুসলিম কোনো ভেদাভেদ থাকতে পারে না। আমরা সবাইকে নিয়ে শান্তিতে থাকতে চাই।”

এইসময় উপস্থিত ছিলেন,সাতকানিয়া উপজেলার যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব এম.এ আব্দুর রহিম ঢেমশা ইউনিয়নের যুগ্ন আহ্বায়ক নরুল কবির, সদস্য সচিব আবুল কালাম আজাদ, ঢেমশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি আবদুল মজিদ, বিএনপির নেতা তারেক।


এই ক্যাটাগরির আরো সংবাদ