শিরোনাম
বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

দেশের শিল্পখাতে অস্থিরতা অচিরেই কেটে যাবে : অর্থ ও বাণিজ্য উপদেষ্টা  

রিপোটারের নাম / ৫৬৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : দেশের শিল্পখাতে যে অস্থিরতা চলছে তা অচিরেই কেটে যাবে বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, “আমাদের মূল দায়িত্ব হচ্ছে ওদের (শ্রমিকদের) কথা শোনা। ওদের মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে। একা পুলিশ পারবে না। সেনাবাহিনী, বিজিবি মিলে কাজ করছে।

“আর আমি বাণিজ্য মন্ত্রণালয় ও ট্রেড বডির সাথে কথা বলতেছি। কাল ও পরশু আবার কথা হবে। ওরা (অংশীদার) সবাই আসছে। বড় বড় যারা আছে, তাদের যথেষ্ট মেসেজ দেওয়া হয়েছে। দ্রুতই সমাধান হয়ে যাবে।”

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স ম্যানেজমেন্টে (বিআইজিএম) এক সভা শেষে তিনি এ কথা বলেন।

শিল্পের অস্থিরতায় রাজনৈতিক দলের কোনো ইন্ধন আছে কি না, এ প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন বলেন, “এখানে অনেক রাজনৈতিক দলও সহযোগিতা করছে। ইন্ধন যারা দিচ্ছে তাদেরও দেখা হচ্ছে। তবে বেশিরভাগ রাজনৈতিক দলই আমাদের সহযোগিতা করছে।”

নিত্যপণ্যের সিন্ডিকেট কেন অন্তর্বর্তী সরকার ভাঙতে পারছে না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “চট করে কিন্তু কিছু হবে না। আমরা আস্তে আস্তে ব্যবস্থা নিচ্ছি। একদম যে জানি না (এদের কথা) তা না। ব্যবস্থা আরও নেব। আপনাদের সহযোগিতা দরকার।”

বাণিজ্য উপদেষ্টা বলেন, “চাঁদাবাজির ব্যাপারে আমরা ডিসিদের বলেছি, আরেকটু শক্তভাবে দেখতে। পণ্যমূল্যের দাম যে একবারেই কমে নাই- তা না, কমেছে। তবে আমাদের কথা হচ্ছে, যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্যমূল্য পায়।”

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক চুল্লিপাত্র স্থাপনের কাজ কবে নাগাদ শেষ হতে পারে, এ প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন বলেন, “রূপপুরের টেকনিক্যাল টিমের সাথে দুয়েকদিনের মধ্যে বসব। ওখানে কিছু অসম্পূর্ণ কাজ আছে। ট্রান্সমিশনের কিছুটা কাজ বাকি আছে।”

রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ শাসনামলে নিয়োগ পাওয়া চার ডেপুটি গভর্নরের মধ্যে দুজন পদত্যাগ করেছেন। নতুন ডেপুটি গভর্নর খুঁজতে তিন সদস্যের সার্চ কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়।

কেন্দ্রীয় ব্যাংক কবে নাগাদ নতুন ডেপুটি গভর্নর পেতে পারে, এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, “শীঘ্রই জেনে যাবেন।”


এই ক্যাটাগরির আরো সংবাদ

;