শিরোনাম
ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সার্ক পুনরুজ্জীবিত হলে দক্ষিণ এশিয়ার দেশগুলো লাভবান হবে : প্রধান উপদেষ্টা

রিপোটারের নাম / ৩৬১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাধারণ সুবিধার জন্য আঞ্চলিক সংস্থাকে কার্যকরী করতে সার্ক সচিবালয়কে আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 

সোমবার (২ ডিসেম্বর) সার্কের মহাসচিব গোলাম সারওয়ার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান তিনি।

 

সার্কের মহাসচিবকে ড. ইউনূস বলেন, সার্ক একটি ভুলে যাওয়া শব্দ। এটাকে যদি পুনরুজ্জীবিত করা যায়, তবে এটি পুরো অঞ্চলের মানুষকে লাভবান করবে।

 

ড. ইউনূসকে সার্কের একজন বড় সমর্থক হওয়ার জন্য ধন্যবাদ জানান মহাসচিব সারোয়ার। তিনি বলেন, বহুপাক্ষিক সংস্থার পুনরুজ্জীবনের জন্য দক্ষিণ এশীয় নেতাদের কাছে তার সাম্প্রতিক আহ্বান তাদের উৎসাহিত করেছে।

 

মহাসচিব প্রধান উপদেষ্টাকে সার্কের চলমান কার্যক্রমের বিষয়ে অবহিত করেন। যার মধ্যে রয়েছে প্রোগ্রামিং কমিটি, আঞ্চলিক কেন্দ্রের গভর্নিং বডি এবং বিশেষায়িত সংস্থা, জলবায়ু পরিবর্তনের ঘটনা, এসডিজি, আঞ্চলিক একীকরণ, শুল্ক সহযোগিতা ইত্যাদি।

 

অধ্যাপক ইউনূস এবং সার্কের মহাসচিব সংস্থার উন্নততর কার্যকারিতার জন্য পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য বিভাগীয় মন্ত্রীদের বৈঠক এবং এমনকি নেতাদের শীর্ষ সম্মেলনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

এ সময় অধ্যাপক ইউনূস মহাসচিব সারোয়ারকে বাংলাদেশ, ভারত ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোতে নেপালের জলবিদ্যুৎ রপ্তানির মতো বহুপাক্ষিক বিষয়ে কাজ করার আহ্বান জানান। তিনি জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগ দেওয়ার জন্য সার্ক দেশগুলোর তরুণদের আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টা বলেন, সমগ্র সার্কের উদ্দেশ্য হলো মানুষকে একত্রিত করা। এটি দরজা খোলার একটি উপায় হতে পারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ