শিরোনাম
প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে গবেষণায় পিএইচডি অর্জন টি. এন. সোনিয়া আজাদের পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় মাদক সিন্ডিকেটের ০২ জন গ্রেফতার । সীমান্তে বিজিবির কঠোর অভিযান: ডিমলা, পাটগ্রাম ও হাতীবান্ধায় ইয়াবা-অটোভ্যানসহ ৩ চোরাকারবারী আটক পাটগ্রাম সীমান্তে বিজিবি’র ধাওয়া খেয়ে পাট ও সাইকেল ফেলে পালালো চোরাকারবারিরা কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬ শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু।
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

আনোয়ারায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

রিপোটারের নাম / ৫২১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধি: আনোয়ারায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকাল সাড়ে তিনটায় উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদসহ আনোয়ারা কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সময় সাংবাদিকরা আনোয়ারার নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এর মধ্যে শীতের মৌসুমে বিভিন্ন স্থানে অবাধে মাটি কাটা বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজালের দৌরাত্ম কমাতে মোবাইল কোর্ট পরিচালনা বৃদ্ধি, চাতরী চৌমুহনী বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে যানজট নিরসনে উদ্যোগ গ্রহণসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন মতামত তুলে ধরেন।

 

সর্বশেষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, আনোয়ারা’র জনগণের কল্যাণে সরকারি নিয়মের মধ্যে থেকে যথাসাধ্য কাজ করে যেতে চাই। বিশেষ করে পারকি সৈকতের উন্নয়নে কাজ করতে ডিসি স্যারের নির্দেশনা রয়েছে। আগামীতে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;