শিরোনাম
তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী।
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

আনোয়ারায় বকনা বাছুর বিতরণ 

রিপোটারের নাম / ৫৭৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

 

 

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় গরীব জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

 

গত মঙ্গলবার উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’ এর আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে হতদারিদ্র ইলিশ আহরণকারী ১৬ জেলের মাঝে এসব বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ। আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: হুসাইন মাহামুদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক, কৃষি কর্মকর্তা মো. রমজান আলী, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়াসহ উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ রাশিদুল হক বলেন, “ইলিশ আহরণকারী জেলেদের মাছ ধরা বন্ধ মৌসুমে বিকল্প কর্মসংস্থান এবং তাদের আর্থ সামাজিক অবস্থা উন্নয়নের জন্য বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। সেই সাথে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন আইন প্রণয়ন এবং প্রয়োগ করতে সরকার বদ্ধ পরিকর।”


এই ক্যাটাগরির আরো সংবাদ

;