শিরোনাম
পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।  বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত।  তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

আনোয়ারায় যুবকের আত্মহত্যা

রিপোটারের নাম / ৫৩৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

 

 

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে মো. রফিক (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে চুন্নাপাড়া গ্রামের হাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

তিনি স্থানীয় খায়ের আহমদের ছেলে। তাঁর স্ত্রী ও এক শিশুকন্যা রয়েছে। রফিক একটি চায়ের দোকানের কর্মচারী ছিলেন। পরিবারে মা, বাবা ও তিন ভাই থাকলেও সবাই আলাদাভাবে বসবাস করতেন।

 

স্থানীয় সূত্র জানায়, রফিক কিছুদিন ধরে অর্থসংকটে ভুগছিলেন। বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ নিয়ে হতাশায় ভুগছিলেন তিনি। আত্মহত্যার আগে গতকাল দুপুরে রফিক তাঁর স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়ি রেখে আসেন। রাত ৯টার দিকে দরজা বন্ধ করে ঘরের ভেতর রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ওই সময় আশপাশের লোকজন বুঝতে পেরে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা হয়েছে।পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি আর্থিক দুর্দশার কারণে তিনি আত্মহত্যা করেছেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;