শিরোনাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে  বিষাক্ত গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায়  নয়জনের মৃত্যু আহত ৩০ শ্রমিক পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ।
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

নির্বাচন কমিশন সব দল ও গোষ্ঠীকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ ভূমিকায় থাকতে চায় : সিইসি

রিপোটারের নাম / ৪৪৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : নির্বাচন কমিশন সব দল ও গোষ্ঠীকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ ভূমিকায় থাকতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

 

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন বিটের সংগঠন-আরএফইডি’র সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

 

সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক নিয়ন্ত্রণমুক্ত করতে হবে। নয়তো আগের অবস্থায় ফিরে যাবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন কোনো রাজনীতিতে ঢুকতে চায় না। কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না আমরা। সবাইকে সঙ্গে নিয়ে আমরা নিরপেক্ষ ভূমিকায় থাকতে চাই।

 

সব জায়গায় ভিন্নমত থাকবেই উল্লেখ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, ভিন্নমত মানেই বিপক্ষে না। একই বিষয়ে ভিন্নমত থাকবেই। এটা সহজ হিসাব। এই জিনিসটা অনেকে মানতে পারে না। তবে মানার বিষয়ে আমার অভ্যাস আছে। আমাকে নিয়ে সমালোচনা করলে ধরে নিব কোনো ঘাটতি বা সমস্যা রয়েছে, তখন নিজেকে শুধরে নেব।

 

তিনি বলেন, সবাই তালি বাজাতে বাজাতে দেশটার ১২টা বাজিয়েছে। তালি বাজানো আমাদের ভুলে যেতে হবে। সব বিষয় বাস্তবতার ভিত্তিতে দেখতে হবে। একজন একটা কথা বললো আর আমি তালি বাজাতে থাকলাম, এটা যাতে না হয়।

সাংবাদিকরা নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ পার্ট উল্লেখ করে সিইসি বলেন, সবার সহযোগিতা পেলে জাতিকে দেয়া কমিটমেন্ট আমরা রক্ষা করতে পারবো।


এই ক্যাটাগরির আরো সংবাদ