শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

ইন্টারন্যাশনাল মিলিটারি ইন্ডোর আরচ্যারী টুর্নামেন্ট-২০২৫ এ তৃতীয় স্থান অর্জন করলো বাংলাদেশ সশস্ত্র বাহিনী

রিপোটারের নাম / ২৭১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : রাশিয়ার মস্কোতে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়ে গেল ইন্টারন্যাশনাল মিলিটারি ইন্ডোর আরচ্যারী টুর্নামেন্ট। ১৭-২৩ মার্চ ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আরচ্যারী দল মোট আটটি দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে। পরিচালক, সামরিক প্রশিক্ষণ পরিদপ্তর (চীফ অব দ্যা মিশন) এর নেতৃত্বে সশস্ত্র বাহিনীর ১৭ সদস্যের আরচ্যারী দলটি কম্পাউন্ড ও রিকার্ভ ইভেন্টের পুরুষ, মহিলা এবং মিক্সড ক্যাটাগরির সকল খেলায় অংশগ্রহণ করে ৪টি রৌপ্য ও ৪টি তাম্র পদক অর্জন করেছে। এই প্রতিযোগিতায় রাশিয়া ও মঙ্গোলিয়া যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে । উল্লেখ্য যে, যেকোনো আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ অর্জন। উল্লেখ্য, এই অসামান্য অর্জনের স্বীকৃতি স্বরূপ আজ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি দলটির সকল সদস্য ও কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ