শিরোনাম
ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

চার দিনের সরকারি সফরে আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ।

রিপোটারের নাম / ২৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : চার দিনের সরকারি সফরে আজ (সোমবার) কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 

 

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন অধ্যাপক ইউনূস।

 

তিনি বলেন, প্রধান উপদেষ্টা কাতারের রাজধানী দোহারে অনুষ্ঠিত হতে যাওয়া ‘আর্থ সামিট-২০২৫’ এ অংশ নেবেন। পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

 

জানা গেছে, সম্মেলনে যোগ দেওয়ার উপলক্ষে সফরটি হলেও মূল লক্ষ্য কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করা। এ ক্ষেত্রে কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার সম্ভাব্য বৈঠকে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ, এলএনজি আমদানি, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট ও সমাধান নিয়ে আলোচনা হতে পারে।

 

এ ছাড়া ড. ইউনূস কাতার ফাউন্ডেশন পরিদর্শন ও ফাউন্ডেশনের চেয়ারপার্সন মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক, কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন সেরিদা আল কাবিরের সঙ্গে সাক্ষাৎ এবং কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রধান অফিস পরিদর্শনে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি একটি সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে।

 

চার দিনের এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সফরসঙ্গী হিসেবে থাকবেন।

 

 

এ ছাড়া দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ (ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা) প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ