শিরোনাম
তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প  হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এমআরটি ক্লাবের খেলনা সামগ্রী বিতরণ। পোরশায় উৎসব মুখর পরিবেশে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। 
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন

রাজশাহীতে দীর্ঘ ১৬ বছর পর গরুর হাট উদ্ধার।

রিপোটারের নাম / ৩০১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

 

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী জেলা প্রতিনিধি :  রাজশাহীর পবায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট ১৬ বছর পর পুনরায় চালু করা হয়েছে। দুপুরে ক্রতা–বিক্রেতাদের সমাগমে রাজশাহীর পবায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট ১৬ বছর পর পুনরায় চালু করা হয়েছে ।

 

 

রাজশাহীর পবা উপজেলার একটি ঐতিহ্যবাহী পশুর হাট দামকুড়া। উপজেলার দামকুড়া গ্রামের এই হাটে ১৬ বছর আগেও রমরমা কেনাবেচা হয়েছে। তখন হাটের নিলাম ডাক উঠত দুই কোটি টাকার বেশি। ২০০৮ সালের পর থেকে একটি সিন্ডিকেট এ হাটটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা নামমাত্র মূল্যে ডেকে নিয়ে ফেলে রাখত; কোনো পশু বেচাকেনা হতো না। ১০ কিলোমিটার দূরে রাজশাহী সিটি হাটকে চালু করার জন্য এই তৎপরতাকে ‘চক্রান্ত’ বলে অভিযোগ এখানকার বাসিন্দাদের। দীর্ঘ ১৬ বছর পর উৎসবমুখর পরিবেশে , দামকুড়া পশুহাট আবার চালু করা হয়েছে। হাটের প্রথম ক্রেতা ও বিক্রেতাকে পুরস্কৃতও করা হয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী। তিনি হাটটি ১ কোটি ১১ লাখ ১১ হাজার ১১১ টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে এক বছরের জন্য ইজারা নিয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আগের বছর হাটটি মাত্র ৩৬ লাখ টাকায় ইজারা নিয়েছিল ‘সিন্ডিকেট’। এর আগের বছর ইজারামূল্য ছিল ৩৭ লাখ টাকা। এক যুগের বেশি সময় ধরে একনাগাড়ে হাটটি এত দিন ইজারা নিয়েছিলেন রাজশাহী নগরের বাসিন্দা রেজাউনুর রহমান। তিনি রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমানের ছেলে। তাঁরা একই সঙ্গে রাজশাহী নগরের সিটি হাটেরও ইজারাদার। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তাঁরা গা ঢাকা দিয়েছেন।

 

নতুন করে চালু হওয়া দামকুড়া পশুহাটে ক্রেতা-বিক্রেতাদের উৎসাহিত করার জন্য গরুপ্রতি ৪০০ টাকা এবং ছাগলপ্রতি ১৫০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে। অথচ পাশেই সিটি হাটে একটি গরুর ক্রেতার কাছ থেকে ৮০০ টাকা টোল আদায় করা হয়। আবার বিক্রেতার কাছ থেকে নেওয়া হয় ২০০ টাকা। সরকারি নিয়ম অনুযায়ী ছাগলের জন্য বিক্রয়মূল্যের ৫ শতাংশ টোল আদায় করার কথা; কিন্তু দামকুড়া পশুহাটে মোটে ১৫০ টাকা নেওয়া হচ্ছে।

 

 

হাটের প্রথম গরু ও ছাগল ক্রেতাকে উৎসাহিত করা জন্য এক হাজার টাকা ও একটি ছাতা উপহার দেওয়া হয়। এ ছাড়া বিক্রেতাকে কোনো টোল দিতে হয়নি বলে জানিয়েছেন পশুহাটের ইজারাদার শাহজাহান আলী। তিনি বলেন, ‘১৯৮৯ সালে সর্বপ্রথম দামকুড়া পশুহাটটি চালু হয়। কিন্তু ২০০৮ সালের পর থেকে কৌশলে দামকুড়া পশুহাটটি বন্ধ রাখা হয়েছিল। সপ্তাহে বুধ ও রোববার এই দুই দিন নগরের সিটি হাট ও দামকুড়া পশুহাট বসে। এই দুই হাটের বার একই হওয়ায় কৌশলে ইজারা নিয়ে দীর্ঘ ১৬ বছর বন্ধ রাখা হয়েছিল দামকুড়া পশুহাটটি। ফলে বিগত আওয়ামী লীগ সরকারের সময় কাগজে–কলমে সবকিছু ঠিক থাকলেও প্রতিবছর প্রায় অর্ধকোটি টাকার রাজস্ব থেকে সরকারকে বঞ্চিত করা হয়েছে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ