শিরোনাম
চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক? নেপালে নয় দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। জুমার দিনের ফজিলত এবং দোয়া কবুলের বিশেষ সময়।
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

ব্যাপক উৎসাহ উদ্দীপনা সভা এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সেনবাগে মে দিবস পালিত

মোঃ সামছু উদ্দিন লিটন / ৩৮২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

 

মোঃ সামছু উদ্দিন লিটন,নোয়াখালী প্রতিনিধি : সারাদেশের ন্যায় নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার পৌর শহরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সভা এবং বর্ণঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন সংগঠন মে দিবস পালন করে।

সকাল সাড়ে নয়টায় সেনবাগ পৌর শহরে জেলা পরিষদ মার্কটের উপজেলা কার্যালয়ের সামনে থেকে ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ শোভাযাত্রা শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে সেনবাগের নয়টি ইউনিয়ন ভ্রমনে পৌর শহর থেকে বের হয়ে যায়।উক্ত শোভাযাত্রায় ছিলো অর্ধশতাধিক মোটরসাইকেল ও রিকশা।

সকাল দশটায় জাতীয়তাবাদী দল (বিএনপি) সেনবাগ উপজেলা কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সেনবাগ উপজেলা শাখার সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে, পৌর শ্রমিক দলের সভাপতি মহিন উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটন, আমিনুল ইসলাম বিএসসি, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব হাজী জাফর আহমদ। আলোচনা সভা শেষে বর্ণঢ্য শোভাযাত্রা বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সকাল সাড়ে দশটায় সেনবাগ সরকারি আর্দশ প্রাথমিক বিদ্যালয় মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশন সেনবাগ উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ নোয়াখালী জেলার নায়েবে আমির অধ্যাক্ষ সাইদ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ইয়াছিন করিম, সাধারণ সম্পাদক নুরুল আফসার।আলোচনা সভা শেষে এক বর্ণঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে থানার মোড়ে এসে শেষ হয়। আলোচনা সভায় সবাই একটি কথায়ই উল্লেখ করেন কথায় কথায় শ্রমিক ছাটাই বন্ধ করতে হবে। শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি পরিশোধ করতে হবে, দৈনিক আট ঘন্টা ডিউটি বাস্তবায়ন করতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ