শিরোনাম
ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

রাজশাহীর তানোরে পানিতে ডুবে যুবকের মৃত্যু 

রিপোটারের নাম / ৬৩৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

 

মো: গোলাম কিবরিয়া ,রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলায় পানিতে ডুবে যুবকের মর্মান্তিক মৃত্যু হয় ।

রাজশাহীর তানোরে পানিতে ডুবে মৃগী রোগে আক্রান্ত যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১জুলাই) সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয় নের চকপাড়া বনকেশর গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে । নিহত যুবক চকপাড়া বনকেশর গ্রামের জানে আলমের পুত্র জুবায়ের হোসেন (২০)।

জানা গেছে, নিহত যুবক জুবায়ের হোসেন কে বাড়ির পাশে থাকা আজহার আলী নামের একব্যক্তির পুকুরে মরে ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করেন। গ্রামবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জুবায়ের হোসেন দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মাঝেমধ্যে সে পুকুরে গোসল করতে নামলে মৃগী রোগ উঠতো। এবার সবার অগোচরে কখন পুকুরে নেমেছে কেউ দেখতে পায়নি। সকাল সকাল তার ভেসে উঠা লাশ প্রতিবেশীরা দেখতে পেয়ে তার পরিবার কে খবর দেয় ।

পরিবারের লোকজন এসে জুবায়ের হোসেনের লাশ শনাক্ত করে। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ