শিরোনাম
একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করলো টাইগাররা।

রিপোটারের নাম / ৭৭০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

এইচটি  বাংলা স্পোর্টস ডেস্ক  : মিরপুরে সিরিজের ১ম ম্যাচে পাকিস্তানের দেয়া ১১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করলো টাইগাররা। মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ের পর পারভেজ হোসেন ইমনের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ ৯ বছর পর জয়ের দেখা পেল বাংলাদেশ ক্রিকেট দল।

দলের জয়ে ৩৯ বল মোকাবেলা করে ৩টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলেন পারভেজ হোসেন ইমন। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৮ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ।

এই জয়ের আগে সবশেষ ২০১৬ সালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৩ ওভারে ১১০ রানেই অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ফখর জামান। এছাড়া ২২ রান করেন আব্বাস আফ্রিদি।

বাংলাদেশ দলের হয়ে ৩.৩ ওভারে ২২ রানে ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। ৪ ওভারে মাত্র ৬ রানে ২ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে দেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েন মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ ১২০ বলে মাত্র ১১১ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায়। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ।

ওপেনার তানজিদ হাসান তামিম পাকিস্তানি বাঁহাতি পেসার সালাম মিরাজের করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন। তার আগে মাত্র ৪ বলে ১ রান করার সুযোগ পান তানজিদ।

তানজিদ আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে কোনো কিছু বুঝে ওঠার আগেই বাঁহাতি পেসার সালাম মিরাজের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। তিনিও তানজিদের মতো ৪ বলে মাত্র ১ রানে ফেরেন।

লিটনের বিদায়ে ২.২ ওভারে মাত্র ৭ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। তারা ৬২ বলে ৭৩ রানের জুটি গড়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান।

তাওহিদ হৃদয় ৩৭ বলে দুই চার আর দুই ছক্কায় ৩৬ রানে আউট হওয়ার পর জাকের আলি অনিককে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তিনি ইনিংস ওপেন করতে নেমে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;