শিরোনাম
ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

পোরশায় ধর্ষন মামলায় এক পল্লী চিকিৎসক আটক

রিপোটারের নাম / ৩২১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

 

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় ধর্ষন মামলায় আবুল হাসান(৩৪) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছেন থানা পুলিশ। সে তেঁতুলিয়া ইউনিয়নের ঠনঠনিয়াপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে। শুক্রবার তেঁতুলিয়া গ্রামের জনৈক রমজান আলীর স্ত্রী আবুল হাসানের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষন মামলা করলে থানা পুলিশ তাকে পোরশা মিনাবাজারস্ত ন্যাশনাল ড্রাগ হাউস থেকে আটক করেন। মামলা সূত্রে জানাগেছে, ধর্ষিতা একজন গৃহীনি। তিনি কয়েকদিন যাবৎ জ্বর ঠান্ডার কারণে অসুস্থ অবস্থায় দিনযাপন করছিলেন। গত ৩১/০৭/২৫ তারিখ সকাল অনুমান ৭টার দিকে তার স্বামী গোনপুর মাঠে কৃষি কাজ করতে যান। এসময় তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা গ্রহনের জন্য একইদিন সকাল অনুমান সাড়ে ১০টার দিকে পোরশা মিনা বাজারস্থ আবুল হাসানের ন্যাশনাল ড্রাগ হাউস ঔষধের দোকানের চেম্বারে যান। এসময় জনৈক ওই নারী আবুল হাসানকে তার সমস্যার কথা বললে তিনি ওই নারীকে তার চেম্বারের ভেতরে নিয়ে গিয়ে প্রেসার মাপেন এবং তার ডায়াবেটিস, জরায়ুতে টিউমার ও যৌনাঙ্গে ঘাঁ হয়েছে বলে বেডে শুইতে বলেন। এসময় পল্লী চিকিৎক আবুল হাসান বিভিন্ন তাল বাহানায় সরলতার সুযোগে চিকিৎসার বেডের উপরে শুয়ে থাকা অবস্থায় তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে ধর্ষনের শিকার ওই নারী একইদিন পোরশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষন মামলা করেন। ফলে থানা পুলিশ আবুল হাসানকে গ্রেফতার করেন। আসামীকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে এবং ভিকটিমকে পরীক্ষা-নিরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ