শিরোনাম
ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

রাবিতে অবস্থান ধর্মঘট পালন 

রিপোটারের নাম / ৬০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

 

মো: গোলাম কিবরিয়া , রাজশাহীর জেলা প্রতিনিধি :  রাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন ।সকল ধরনের বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (তারিখ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন অনুষদের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

আন্দোলনকারীরা জানান, তারা নতুন কোনো দাবি উত্থাপন করছেন না, বরং নিজেদের দীর্ঘদিনের প্রাপ্য অধিকার ও সুবিধা ফিরিয়ে দেওয়ার জন্যই এই কর্মসূচি পালন করছেন। তাদের অভিযোগ, বহু বছর ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা সন্তানদের পড়াশোনা, চিকিৎসা, বাসস্থানসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক সুবিধা ভোগ করে আসছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু শিক্ষার্থী এসব সুবিধার বিরোধিতা করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা বন্ধ করে দেয়।

 

 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আমিনুল ইসলাম বলেন, “যখন শিক্ষার্থীরা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে চাকরির কোটা সংস্কার আন্দোলন করছিল, তখন তারা ক্যাম্পাসে দাঁড়াতেও ভয় পেতো। সেসময় আমরাই তাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনকে বেগবান করেছি। অথচ এখন সেই শিক্ষার্থীরাই ৫ আগস্টের পর থেকে আমাদের সুবিধার বিরুদ্ধে আন্দোলন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে। এটি অত্যন্ত অমানবিক।”

 

শিক্ষক-কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সকল সুবিধা পুনর্বহাল না করলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ