শিরোনাম
তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই

রিপোটারের নাম / ২৭৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের কুচাবড়ী গ্রামের প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইব্রাহিম আলী (চেয়ারম্যান) আর নেই। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মরহুম কলমদর আলীর পুত্র।

মোঃ ইব্রাহিম আলী একাধারে একজন রাজনীতিবিদ ও সফল ব্যবসায়ী ছিলেন। তিনি ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রতিবারই সম্মানের সঙ্গে নির্বাচনী ফলাফল গ্রহণ করে রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত স্থাপন করেন। এছাড়াও নিজ বাড়ির পাশে কাঠের তৈরি নৌকার ডগ ও বিভিন্ন মাছের বিল দীর্ঘদিন লিজ নিয়ে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

মরহুমের জানাজার নামাজ বুধবার বিকাল ৫টায় কুচাবড়ী বড় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শায়েখ আব্দুল হান্নান গনেশপুরী।

জানাজার পূর্বে মরহুমের বড় ছেলে মোঃ জিয়াউর রহমান উপস্থিত মুসল্লিদের কাছে তার পিতার পক্ষ থেকে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের তৃতীয় ছেলে মাওলানা যয়নাল আবেদীন ফারুক। পরে নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ