শিরোনাম
একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

পোরশার ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ। 

রিপোটারের নাম / ৬৪৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

 

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় ৩৯টি ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপারসহ ভোট গ্রহণের সরঞ্জাম। বুধবার দুপুরে প্রিজাইডিং অফিঢসার ও সহকারি প্রিজাইডিং অফিসারদের হাতে ব্যালট পেপারসহ ভোট গ্রহণের সরঞ্জাম তুলে দেওয়া হয়। নওগাঁ-১ আসনের অংশ এই উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে ২১৩টি কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে এসব সরঞ্জাম বিতরণ করা হয়েছে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্ননিং কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়াল, থানা অফিসার ইনচজার্জ জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু সহ আনসার-ভিডিপি কর্মকর্তা উপস্থিত ছিলেন। বুধবার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার ও বাক্্র, সিল, ভোটার তালিকাসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী হস্তান্তর করেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৭৬৬ জন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোট গ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারি থাকবে এবং ভোটাররা যেন নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এজন্য সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে বলে জানান, সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম। এর আগে সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম ৩৯টি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাগণ ও আইনশৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের বিশেষ ব্রিফিং দেন এবং হ্যান্ড মাইক বিতরণ করেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;