শিরোনাম
পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী

রিপোটারের নাম / ১৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

 

এইচটি বাংলা ডেস্ক : বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর ২০২৬–২০২৭ মেয়াদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ চন্দনাইশ প্রতিনিধি জাহাঙ্গীর আলম চৌধুরী “সহকারী সম্পাদক” হিসেবে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশের তৃণমূল সাংবাদিকদের অধিকার, পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকতার মানোন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় সাংবাদিক মহলে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো. ছগির আহমেদসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে আমি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব।”

এদিকে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো. ছগির আহমেদ নবগঠিত কেন্দ্রীয় কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং তৃণমূল সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সাংবাদিক সমাজের বিভিন্ন ব্যক্তি, সহকর্মী ও শুভানুধ্যায়ীরাও জাহাঙ্গীর আলম চৌধুরীকে অভিনন্দন জানিয়ে তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেছেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ