শিরোনাম
পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু: ওঝার কাছে গিয়ে সময় অপচয়ের পর হাসপাতালে চিকিৎসা চলাকালে শেষ রক্ষা হলো না। 

রিপোটারের নাম / ১৫৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

 

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর পোরশায় শয়নকক্ষে বিষধর সাপের কামড়ে ফউজিয়া বেগম (৪৬) নামের এক গৃহিণীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত ফউজিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ধুলাডাংগা গ্রামের ওসমান আলীর স্ত্রী।

 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে নিজ শয়নকক্ষে জায়নামাজের ওপর শুয়ে ছিলেন ফউজিয়া বেগম। এসময় তার ছেলের স্ত্রী তাকে ডাক দিলে তিনি জায়নামাজ থেকে ওঠার চেষ্টা করেন। ঠিক তখনই সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তাকে দংশন করে।

 

কামড় খাওয়ার পর ফউজিয়া বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে অবিলম্বে হাসপাতালে না নিয়ে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে বেশ কিছু সময় অপচয় হওয়ার পর রোগীর অবস্থার অবক্ষয় দেখে স্বজনরা তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীকে হাসপাতালে নিয়ে আসতে অনেক বেশি দেরি করা হয়েছিল। বিষ সারা শরীরে ছড়িয়ে পড়া সত্ত্বেও জরুরিভিত্তিতে তার শরীরে ‘অ্যান্টিভেনম’ প্রয়োগ শুরু করা হয়েছিল। তবে চিকিৎসা চলা অবস্থাতেই রাতে তার মৃত্যু হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, “সাপের কামড়ের পর ওঝার কাছে নিয়ে গিয়ে স্বজনরা মূল্যবান সময় নষ্ট করেছেন। সময়মতো হাসপাতালে নিলে হয়তো ফউজিয়া বেগমকে বাঁচানো সম্ভব হতো।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;