শিরোনাম
পরিবেশ রক্ষায় পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের বৃক্ষরোপণ মিরপুর-১১ নম্বরে  দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত পাটগ্রামে চিকিৎসা সেবায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ফাউন্ডেশন পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যাটিং ধসের দিনে মিরাজের অপরাজিত সেঞ্চুরি মাগুরার বাড়িতে হামলার প্রতিক্রিয়ায় যা বললেন সাকিব। দেশীয় পাঁচ প্রজাতির ছোট মাছে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত । সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী দেশের বাজারে ভরিতে ১০ হাজার টাকা সোনার দাম বাড়ানোর ঘোষণা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সাথে এইচটি বাংলা অনলাইন পোর্টাল ও আইপি টিভির সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সৌজন্য সাক্ষাৎ।
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

মিরপুর-১১ নম্বরে  দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত

রিপোটারের নাম / ২১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

 

এইচটি বাংলা ডেস্ক : রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলমগীর (৪৫) নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা জেলা নবাবগঞ্জ থানা বিএনপির সদস্য এবং পেশায় একজন মাছ ব্যবসায়ী।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মিল্লাত ক্যাম্পের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাচক্রে রাজিয়া নামের এক পথচারী নারীও আহত হন।

আহতের পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে মিল্লাত ক্যাম্পের সামনে অবস্থানকালে একটি প্রাইভেটকারে এসে চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি হঠাৎ আলমগীরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলা চালিয়ে দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে। গুলিতে আলমগীরের মাথার ডান দিক, পেটের ডান পাশে এবং নিতম্বে গুরুতর আঘাত লাগে।

আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পূর্বশত্রুতা কিংবা রাজনৈতিক বিরোধের কারণে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন নিহতের স্বজনরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাথায় ও শরীরে একাধিক গুলির আঘাত নিয়ে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ