শিরোনাম
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। 
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ

রিপোটারের নাম / ২৭১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

 

 

চট্টগ্রাম প্রতিনিধি : এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চান্দগাঁও থানা শাখার উদ্যোগে মতবিনিময় সভা ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চান্দগাঁও থানা শাখার আহ্বায়ক এস এম কপিল উদ্দিন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহরা ০৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও জননেতা জানে আলম জিকু।

 

প্রধান আলোচক ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোঃ আলী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জমির উদ্দিন মানিক, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কে এম শহিদুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা শ্রমিক দলের চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি শাহনাজ চৌধুরী, হাজী আর এস নিজাম উদ্দিন, তাজ মাঝির জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন মিয়া, মোহরা ০৫ নম্বর ওয়ার্ড বিএনপির সংগঠক শহীদুল্লাহ চৌধুরী ও খোরশেদ আলম।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভলী দে, চেমনারা চৌধুরী ও লাকি আক্তারসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সামাজিক ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চান্দগাঁও থানা শাখার সদস্য সচিব আবদুল কাদের ও লক্ষ্মী রানী দাস।

 

মতবিনিময় সভায় বক্তারা নারী ও শিশু অধিকার রক্ষা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রমকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

 

আলোচনা শেষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানুষের কল্যাণে মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠানে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চান্দগাঁও থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;