শিরোনাম
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে তিনবিঘা করিডোরে বিএসএফ-বিজিবির মিষ্টি বিনিময় পাটগ্রামে জাতীয় মৎস্য পক্ষ পালিত: আধুনিক প্রযুক্তিতে মাছ উৎপাদনের আহ্বান পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন।  পাটগ্রামে প্রিপেইড মিটার অপসারণ ও গ্রিড বৃদ্ধির দাবিতে মানববন্ধন ​ রংপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগ উন্নয়ন ও সুশাসনের মূল চাবিকাঠি গণতান্ত্রিক শাসনব্যবস্থা: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু চট্টগ্রামে জলবায়ু ও মানবাধিকার নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল: গুরুত্ব পেল নারী-শিশুর নিরাপত্তা নওগাঁর পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন চট্টগ্রামের সীতাকুণ্ডে  বিষাক্ত গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায়  নয়জনের মৃত্যু আহত ৩০ শ্রমিক পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। 
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

পাটগ্রামে জাতীয় মৎস্য পক্ষ পালিত: আধুনিক প্রযুক্তিতে মাছ উৎপাদনের আহ্বান

রিপোটারের নাম / ২৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

এফ আই রানা ,লালমনিরহাট জেলা প্রতিনিধি : “রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপিত হয়েছে। পাটগ্রাম উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং মাছের পোনা অবমুক্ত করা হয়।
​রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় পাটগ্রাম উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
​র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্রের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, এমপি।
​আলোচনা সভায় বক্তারা প্রকৃত মৎস্যজীবীদের সরকারি সহায়তা নিশ্চিতকরণ, প্রশিক্ষণের পরিধি বাড়ানো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন বহুগুণে বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভার শুরুতে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে সফল মৎস্যচাষী ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সপিকার রহমান, পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, পাটগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিনা পারভীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক আতাউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু, পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী শামীম আরা রত্না।
​এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং এলাকার মৎস্যচাষী ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ