শিরোনাম
একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

পোরশাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাইলেন ওসি জিয়াউর রহমান।

রিপোটারের নাম / ১৩৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

 

মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশাকে মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর হিসেবে গড়ে তুলতে উপজেলার সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা ও সোচ্চার ভূমিকা আহ্বান করেছেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান।

এক বিশেষ আহ্বানে তিনি উল্লেখ করেন, মাদক একটি পরিবার, সমাজ ও সম্পূর্ণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই সমাজ থেকে মাদককে চিরতরে দূর করতে কেবল পুলিশের একার প্রচেষ্টাই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও প্রতিরোধ।

ওসি জিয়াউর রহমান পোরশাবাসীর উদ্দেশ্যে বলেন, “মাদকের বিরুদ্ধে আপনারা সবাই সোচ্চার হোন এবং যেকোনো তথ্যের মাধ্যমে পুলিশকে সরাসরি সহযোগিতা করুন। আপনাদের এই সহযোগিতাই আমাদের মূল শক্তি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি মাদকমুক্ত ও শান্তিময় পোরশা গড়ে তুলতে চাই।”

তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সমাজকে ব্যাধিমুক্ত করতে পুলিশকে সার্বিক তথ্য দিয়ে পাশে থাকার জন্য পোরশার সর্বস্তরের সম্মানিত নাগরিকদের প্রতি আন্তরিক উদাত্ত আহ্বান জানান।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;