শিরোনাম
দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

৬৪টি উপজেলায় ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা করে অর্থায়ন দেয়া হবে অর্ধেক থাকবে ব্যাংক ঋণ, বাকি অর্ধেক অনুদান।

রিপোটারের নাম / ১৭৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

 

এইচটি বাংলা ডেস্ক :  দেশের প্রান্তিক ও উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ-তরুণীদের খুঁজে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় প্রথম পর্যায়ে ৬৪টি উপজেলায় ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা করে অর্থায়ন দেয়া হবে। এর অর্ধেক থাকবে ব্যাংক ঋণ, বাকি অর্ধেক অনুদান। আজ বৃহস্পতিবার এ কর্মসূচি ঘোষণা করা হয়।

 

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এটি প্রচলিত অর্থে কোনো প্রতিযোগিতা নয়। তফসিলি ব্যাংকগুলো তাদের বিদ্যমান শাখা নেটওয়ার্ক ব্যবহার করে উপজেলা পর্যায়ে স্বতঃপ্রণোদিতভাবে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করবে। এরপর তাদের ব্যবসায়িক ধারণা ও প্রকৃত অর্থের চাহিদা যাচাই করে অর্থায়ন করা হবে।

 

কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা তার প্রকৃত চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। এর ৫০ শতাংশ ব্যাংক ঋণ এবং ৫০ শতাংশ অনুদান হিসেবে দেয়া হবে। গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার হবে ৪ থেকে ৭ শতাংশ। এ ঋণের জন্য কোনো ধরনের জামানত দিতে হবে না।

 

তবে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অংশ সুদবিহীন ঋণে রূপান্তরিত হবে। এ ক্ষেত্রে গ্রাহক প্রচলিত নিয়মে খেলাপি হিসেবে বিবেচিত হবেন এবং ভবিষ্যতে ঋণ পাওয়ার যোগ্যতা হারাবেন।

 

আগামী ১৬ সেপ্টেম্বর কর্মসূচি বাস্তবায়নের বিস্তারিত নির্দেশনা সংবলিত প্রাতিষ্ঠানিক সার্কুলার জারি করা হবে। সার্কুলার জারির পরবর্তী এক মাস পর্যন্ত আবেদন করা যাবে।

 

প্রাথমিকভাবে দেশের আটটি বিভাগের আট নির্বাচিত জেলার ৬৪টি উপজেলায় এ কার্যক্রম শুরু হবে। জেলাগুলো হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা।

 

সংশ্লিষ্ট উপজেলার সর্বোচ্চ ২৮ বছর পর্যন্ত তরুণরা এ কর্মসূচির সুবিধা পাবেন। প্রথম পর্যায়ে প্রতি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তা নির্বাচন করা হবে। পরবর্তীতে কর্মসূচিটি দেশের সব উপজেলায় সম্প্রসারণ করা হবে। প্রতি বছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে এ সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে ৩ থেকে ৫ জনের নতুন কর্মসংস্থান সৃষ্টি করেন। এ কারণে ‘উদ্যোগ’ কর্মসূচি নতুন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অবকাঠামো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;