শিরোনাম
পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক? নেপালে নয় দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। জুমার দিনের ফজিলত এবং দোয়া কবুলের বিশেষ সময়। ৬৪টি উপজেলায় ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা করে অর্থায়ন দেয়া হবে অর্ধেক থাকবে ব্যাংক ঋণ, বাকি অর্ধেক অনুদান। ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ইসলামিক উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি সই করেছে সরকার। পোরশায় উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে ৫৩ তম গ্রীস্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী

রিপোটারের নাম / ১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

 

 

এইচটি বাংলা ডেস্ক : বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আবারও বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। দেশে বর্তমানে নতুন করে যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের অধিকাংশই এখনো হামের টিকা নেয়নি বলেও জানান তিনি।

 

তিনি বলেন, বিগত সরকার কোনো টিকা মজুত রেখে না যাওয়ায় শুরুতে হামের প্রকোপ মোকাবিলায় কিছুটা সমস্যার মুখে পড়তে হয়েছিল। তবে পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় এক কোটির বেশি টিকা সংগ্রহ করে ক্যাম্পেইন পরিচালনা করেছে।

 

মন্ত্রী আরও বলেন, এখনো যেসব শিশু টিকার আওতায় আসেনি, তাদের জন্য ইউনিসেফের মাধ্যমে নতুন টিকা এসেছে। এসব টিকা ব্যবহার করে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে পুনরায় বড় পরিসরে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

 

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বাসাবাড়িতে ফুলের টবসহ বিভিন্ন স্থানে পানি জমে থাকলে সেখানে মশার লার্ভা জন্ম নেয়। এ কারণে ডেঙ্গু আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

 

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যাপক কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, শুধু রাজধানী ঢাকা নয়, দেশের বিভিন্ন অঞ্চল ও মফস্বল এলাকাতেও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

 

সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার দেশে আত্মহত্যার প্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছে। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

 

এডিপি ও রোটারি ক্লাব অব আহসান মঞ্জিল ঢাকা আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন এসোসিয়েশন ফর ডিজএবল্ড পিপলের চেয়ারম্যান রওশন আরা জামান।

 

এর আগে সকালে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত একটি র‌্যালিতেও অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ