শিরোনাম
চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।  বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত।  তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। 

রিপোটারের নাম / ২২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

 

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির (২০২৫-২০২৬ অর্থ বছর) আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে মঞ্জুরীকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই সাথে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় ক্লাব ও খেলার মাঠের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

 

মঙ্গলবার সকালে পোরশা উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাদক ও বিভিন্ন সামাজিক নেশা থেকে দূরে থেকে নিজেদের জীবনের মানোন্নয়ন ও শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

 

এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার রহমান সুপি শাহ এবং সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন, আর্থিক অনুদানের চেক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।

 

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;