শিরোনাম
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। 
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর।

রিপোটারের নাম / ১৭৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

​ মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০৬ পিস ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করা হয়েছে।

​বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক ছোট পরিসরের আয়োজনে এসব কিট প্রদান করা হয়।

​এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোঃ কামাল উদ্দীনের হাতে এসব ডেঙ্গু কিট তুলে দেন।

​কিট হস্তান্তরকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম বলেন, স্থানীয় পর্যায়ে ডেঙ্গুর সঠিক ডায়াগনস্টিক ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ডেঙ্গু রোগীদের দ্রুত সনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রম আরও গতিশীল হবে।

​এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রশাসনের স্ব- স্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;