শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

রিপোটারের নাম / ২০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

 

মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় উৎসবমুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনে সবাইকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১৫ অক্টোবর) বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে এক Rally অনুষ্ঠিত হয় এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোসাঃ নাবিলা ফেরদৌস Rally শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদের হলরুমে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোসাঃ নাবিলা ফেরদৌস স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর প্রধান মোঃ হামিম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শহিদুল ইসলাম, পল্লী জিবিকায়ন কর্মকর্তা মোঃ মোর্শেদ আলী, নির্বাচন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম (রবি) শ্রী মাধব সরকার, শ্রী সমর কুমার দাষ, সমবায় কর্মকর্তা মোঃ রাজ্জাক মিঞা, কেজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাগর আলী, আয়োজিত কর্মসূচিতে হাত ধোয়ার সঠিক নিয়ম, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। প্র
বক্তারা বলেন, সুস্থ থাকতে এবং ডায়রিয়া, সর্দি-কাশিসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার বিকল্প নেই। বিশেষ করে খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং শিশুদের পরিচর্যার আগে ও পরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।
তারা আরও বলেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার অভ্যাস পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। এ ক্ষেত্রে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই সচেতনতা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উৎসবমুখর পরিবেশে দিবসটি পালনের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। দিবসটির মূল লক্ষ্য হলো সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;