শিরোনাম
দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক?
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো আজিমুশ্শান সুন্নি সম্মেলন

রিপোটারের নাম / ৯৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

 

“শুভ শুভ শুভদিন, দয়াল রাসুলের আগমনের শুভদিন”—এই স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল আজিমুশ্শান সুন্নি সম্মেলন।

আল্লাহু আকবর, ইয়া রাসুলুল্লাহ (সাঃ)।

গত ২৬ আগস্ট ২০২৬, বুধবার, বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী, পীর সাহেব ছিলছিলা, ফুরফুরা, ভারত।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি শাহ আলম জিহাদী, কামিল-হাদিস ও কামিল-ফিকাহ্।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মতিন চাঁদপুরী, খতিব, বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ, নারায়ণগঞ্জ এবং ইসলামী আলোচক—চ্যানেল আই, এম. টিভি ও এশিয়ান টিভি।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ রাইসুর রহমান সাগর, সমাজসেবক ও ব্যবসায়ী এবং মোঃ মাসাদুল হাসান সোহেল, সমাজসেবক ও ব্যবসায়ী।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন—মোঃ আবুল কালাম আজাদ (কামাল) — ব্যবসায়ী , মোঃ জুয়েল হোসেন, মোঃ মইনুল ইসলাম বাবু, মোঃ আবু বক্কর সিদ্দিকী, মোঃ সাইজুদ্দিন মোল্লা । ধর্মীয় আলোচনা, নাতে রাসুল (সাঃ) ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলনটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে সম্মেলনকে সফল ও সার্থক করতে উপস্থিত সকল অতিথি, বক্তা, মুসল্লি ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আল্লাহ তায়ালা আমাদের সকলের এই ধর্মীয় আয়োজন কবুল করুন। আমিন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;