শিরোনাম
পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ।  গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন 
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

চন্দনাইশে নির্বাচনী সহিংসতায় আহত-১

রিপোটারের নাম / ৫৪৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া নগরপাড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী সমর্থক প্রবাসী মো. শাহেদ আলী প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়। তাকে মুমূর্ষ অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। ২২ ডিসেম্বর সন্ধ্যায় ২০/৩০ জনের একটি গ্রুপ প্রথমে তার বাড়িতে গিয়ে তাকে খুঁজে না পেয়ে আশরাফ মুহুরী হাট বাজারে আসে। বাজারের দক্ষিণ পাশে আমাকে দেখতে পেয়ে একজন অস্ত্র হাতে জব্বারের মানুষ বলে তারা সবাই বাজারের উপর হকিস্ট্রিক, লোহার রড, কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি হাতে-পায়ে আধা ঘন্টা ধরে মারধর করে মাটিতে ফেলে দিয়ে গুরুতর আহত করে। এ সময় তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করলে তাকে হত্যা করার হুমকি দেয় বলে জানান। এতে তার দুই হাত, চোখ ও দুই পায়ে গুরুতর জখম প্রাপ্ত হয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. মঈনুল আনাম। তাকে প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে প্রেরণ করেন। আহত মো. শাহেদ আলী (৪০), সাতবাড়িয়া নগর পাড়ার মৃত আকামত আলীর ছেলে বলে জানা যায়। শাহেদ বলেন, সে নির্বাচনকে সামনে রেখে দুবাই থেকে মাত্র ৩ দিন দেশে ফিরেছেন বলে জানান। তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাকে মারধরের সুষ্ঠু বিচারের দাবী জানিয়েছেন। এ সময় তিনি স্থানীয় বেশ কয়েকজনকে ছিনতে পেরেছেন বলে জানান। প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়। খবর পেয়ে চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম চন্দনাইশ থানায় উপস্থিত হয়ে আহত শাহেদকে স্বশরীরে দেখেন। আইনগত প্রদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ