শিরোনাম
পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

চুনারুঘাটে “সক্ষমতা প্রকল্প” কর্তৃক চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত।

রিপোটারের নাম / ৭৭৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

 

 

চুনারুঘাট প্রতিনিধি, হবিগঞ্জ : কারিতাস বাংলাদেশ, সিলেট অঞ্চলের আওতায়ঝ কর্তৃক আয়োজিত আদিবাসী জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সক্ষমতা প্রকল্প ধাপ-৫ এর সহযোগিতায় ও মৌলভীবাজার বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল এবং মাতার কাপন এর আয়োজনে (২২ সেপ্টেম্বর) রবিবারে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের চাঁন্দপুর চা বাগানে “চক্ষু চিকিৎসা শিবির” আয়োজন করা হয়। এতে চক্ষু চিকিৎসা শিবির এ জোয়াল ভাঙ্গা, বেগমখান, গিলানী, লস্করপুর, চন্ডীছড়া ও চাঁন্দপুর চা বাগানের ১২২ জন রোগী অংশগ্রহণ করে। উক্ত চক্ষু চিকিৎসা শিবির এ ৩০ জনকে চশমা, ঔষধ দেয়া হয়েছে এবং ৫০ জন রোগীর ছানি অপারেশন করার জন্য মৌলভীবাজার বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল এবং মাতার কাপন-এ নেয়া হয়েছে। উক্ত চক্ষু চিকিৎসা শিবির এ রোগী ছাড়াও উপস্থিত ছিলেন জোয়াল ভাঙ্গা চা বাগানের পঞ্চায়েত সভাপতি সৌমিত্র কর্মকার, চাঁন্দপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি সাধন সাঁওতাল, সক্ষমতা প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা মি. প্রকাশ চন্দ্র সরকার, ফিল্ড এ্যনিমেটর মি. নরেন্দ্র পাত্র, মি. শিমন তালাং, জোয়াল ভাঙ্গা চা বাগান ক্রেডিট ইউনিয়নের সভাপতি, যুব ফোরাম এবং নারী ফোরামের নেতৃবৃন্দ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;