শিরোনাম
চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান

রিপোটারের নাম / ১৭১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি : চকরিয়া কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণায় নেমেছেন তরুণ রাজনীতিবিদ মোহাম্মদ দিদারুল ইসলাম এরফান।

 

“দেশ ও মানুষের কল্যাণে, রাজনীতিতে সক্রিয় থাকতে চাই”। “বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপির সাথে আছি, সর্বদা থাকবো” – এই অঙ্গীকারে তিনি ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

 

মোহাম্মদ দিদারুল ইসলাম এরফান ছাত্র দল ও যুবদলের গুরুত্বপূর্ণ পূর্ণ পদে ছিলেন মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত এবং এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে পরিচিত মুখ।

 

স্থানীয়রা জানান, একজন শিক্ষিত, তরুণ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে এরফান এলাকায় ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি কৈয়ারবিল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

এ বিষয়ে এরফান HT বাংলা নিউজকে বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ আমাকে সুযোগ দেয়, তাহলে সততা ও নিষ্ঠার সাথে মানুষের সেবা করতে চাই।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;