শিরোনাম
পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ / ৪৪৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ

ছাতক পৌর শহরে বাড়িতে অবৈধভাবে ১৫০টি গ্যাস সিলিন্ডার মজুত করার দায়ে আব্বাছ উদ্দিন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গ্যাস আইন ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোমেসি চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে পৌর শহরের বৌলা গ্রামের বাসিন্দা আব্বাছ উদ্দিনের নিজ বাড়িতে অনুমোদনহীনভাবে ১৫০টি গ্যাস সিলিন্ডার মজুত রাখার সত্যতা পাওয়া যায়। তিনি কোনো লাইসেন্সধারী দোকানদার নন। অভিযোগ রয়েছে, এসব সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে বাসায় সংরক্ষণ করা হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে আব্বাছ উদ্দিনের বাড়িতে অনুমোদনহীনভাবে ১৫০টি গ্যাস সিলিন্ডার মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। গ্যাস আইন ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধভাবে দাহ্য পদার্থ মজুত ও অসাধু ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ