শিরোনাম
জুলাইয়ের শহীদদের স্মরণে ছাতকে জামায়াতের আলোচনা সভা ও বিশেষ মোনাজাত পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত লালমনিরহাটের পাটগ্রামে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন’-২০২৬ ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা।
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

জুলাইয়ের শহীদদের স্মরণে ছাতকে জামায়াতের আলোচনা সভা ও বিশেষ মোনাজাত

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ / ৪৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ

জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ আছর ছাতক উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আকবর আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। জাতি তাদের এই আত্মত্যাগ কখনো ভুলবে না। শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে হলে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের যথাযথ রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদা নিশ্চিত করারও আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস ছাত্তার, মো. শাহ আলম এবং দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর হারুনুর রশিদ। এছাড়া পৌর শিবির সভাপতি আফজাল হোসাইন বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সৈয়দ কাজী মনসুর আহমদ, সহকারী সেক্রেটারি আব্দুল আউয়াল, আবু মুছা রাসেলসহ উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ