শিরোনাম
ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর।
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

ছাতকে সুরমা পার্টস জোন এন্ড বাইক সার্ভিসিং-এর উদ্বোধন

ছাতক প্রতিনিধি / ১৯৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

ছাতক প্রতিনিধিঃ

ছাতক পৌরশহর-এর প্রাণকেন্দ্রে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য নতুন সেবার দ্বার উন্মোচিত হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থান ছাতক পেট্রোল পাম্প-এর পার্শ্বে “সুরমা পার্টস জোন এন্ড বাইক সার্ভিসিং” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নোমান আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা মুজিবুর রহমান, জাকির হোসাইন জুয়েল, এডভোকেট আলম উদ্দিন, হুমাইন কবির, মাওলানা সিদ্দিকুর রহমান, সুজাউল কবির শামীম, সুনু মিয়া এবং প্রতিষ্ঠানের প্রোপাইটর আফতাব উদ্দিন

বক্তারা বলেন, ছাতকে মোটরসাইকেলের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মানসম্মত সার্ভিসিং ও খুচরা যন্ত্রাংশের নির্ভরযোগ্য কেন্দ্রের অভাব ছিল। “সুরমা পার্টস জোন এন্ড বাইক সার্ভিসিং” সেই ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানটিতে ছোট পরিসরে বিভিন্ন ধরণের মেশিনারী মেরামত এবং মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশ বিক্রির ব্যবস্থা রয়েছে। পাশাপাশি এখানে সব ধরনের মোটরসাইকেল দক্ষ মেকানিকের মাধ্যমে সার্ভিসিং ও মেরামতের সুবিধা প্রদান করা হবে।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আফতাব উদ্দিন জানান, গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা প্রদানই তাদের মূল লক্ষ্য। আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ কর্মীদের মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য সার্ভিস নিশ্চিত করা হবে।

স্থানীয় বাসিন্দারা নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এটি ছাতকের মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য একটি নির্ভরযোগ্য সেবাকেন্দ্র হিসেবে গড়ে উঠবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;