শিরোনাম
মহেশপুরে প্রেসক্লাব কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা: ভাঙচুর-লুটপাট তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করলেন সেনা প্রধান ওয়াকার-উজ-জামান প্রথমবারের মতো ভোট দিলেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা। গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শান্তিপূর্ণভাবে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনে ভোটগ্রহণ শুরু পোরশার ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ।  নিশ্ছিদ্র নিরাপত্তায় বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে মাওলানা এহসানুল হক
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন

তালায় দফায় দফায় বৃষ্টিপাতে আবারও প্লাবিত মারাত্মক ক্ষতির সম্মুখিন কৃষক ও প্রাণীকুল 

জহর হাসান সাগর / ৪৭০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

 

জহর হাসান সাগর , সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার ১২টি ইউনিয়নের মানুষ চরম ক্ষতিগ্রস্তের স্বীকার। দফায় দফায় টানা বর্ষণে মৎস্যঘের,আউশ ধান ক্ষেত,সবজির ক্ষেতে তলিয়ে সকল প্রকারের কৃষি ফসল নষ্ট হয়ে গেছে। সবজি ও চাউলের বাজারে আগুন। সামনে দ্রব্যমূল্য আকাশচুম্বী হওয়ার সম্ভাবনা। আউশ ধান হয়নি সামনে বোরোধান না হওয়ার আশংকা। কাঁচা রাস্তা ও আধা পাকা রাস্তা,পিচের রাস্তার উপর কতকাংশ পানিতে ডুবে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তেঁতুলিয়া ইউনিয়ন.খেশরা ইউনিয়ন ও খলিশখালী ইউনিয়নের মানুষ ও প্রাণীকূল। মাছের ঘের প্লাবিত হয়ে ঘের মালিকদের ক্ষতি হয়েছে শতকোটি টাকার। পানি কমতে না কমতে আবারও তেঁতুলিয়া ইউনিয়ন সহ ২৩০ টি গ্রামের মধ্যে অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে।

 

 

সরেজমিনে গিয়ে দেখা যায়,তালা উপজেলা তেঁতুলিয়া,খেশরা, খলিশখালী, নগরঘাটা ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত তবে সকল ইউনিয়নে ধান ও সবজি পানিতে নষ্ট হয়ে গেছে। সাধারণ মানুষের জীবন খুব সংকটময় পরিস্থিতিতে দিনাতিপাত করছে। অবধারিত খাদ্য সংকটে আগামীর তালা উপজেলা। দিনমজুর কৃষকরা কাজ না পেয়ে অতিকষ্টে দিনযাপন করছে।

 

 

এদিকে ধারাবাহিক বৃষ্টিতে বে সরকারী হিসাবে প্রায় ১ থেকে ২ হাজার মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে তাতে ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ঘের মালিকরা। এমনকি উপজেলা ৩-৪ ইউনিয়ন জুড়ে প্রায় শতাধিক পোল্ট্রি খামার পানিতে তলিয়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামারী শিরিনা বেগম সহ একাধিক খামারী।

 

 

অপরদিকে মসজিদ, মন্দির গীর্জা সহ সকল ধরনের একাধিক ধর্মীয় উপাসনালয়ে পানি উঠেছে। ব্যাহত হচ্ছে ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। চরম বিপাকে পড়েছেন এই জনপদের মানুষ। এলাকাজুড়ে পানি থাকায় স্যানেটারি ব্যবস্থায় পড়েছে বিরুপ প্রভাব। এতেকরে সুপ্রিয় পানির অভাবের পাশাপাশি, চর্ম রোগ, পানিবাহিত রোগ,ডায়রিয়া জনিত রোগে বেড়ে গেছে।

 

 

তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সরেজমিনে ঘুরে দেখা গেছে,এই ইউনিয়নটি ১৭ টি গ্রাম নিয়ে গঠিত। আর পানিতে প্লাবিত হয়েছে ১৭ টি গ্রামই। কৃষকদের ফসল পানির নিচে থাকায় পচন ধরে নষ্ট হয়ে গেছে।বিশেষ করে টানা বর্ষণের ফলে তেঁতুলিয়া ইউনিয়নের মধ্যে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিরাশুনী,লাউতাড়া, পাঁচরোখি,সুভাশুনী, মদনপুর,সুমজদিপুর,দেওয়ানীপাড়া গ্রাম। সকল এলাকার ধানও সবজি পানিতে নষ্ট হয়ে গেছে। সাধারণ মানুষের জীবন খুব সংকটময় পরিস্থিতিতে দিনাতিপাত করছে। আগামীতে অবধারিত খাদ্য সংকটে পড়বে তেঁতুলিয়া ইউনিয়ন সহ তালা উপজেলা। এতেকরে মারাত্নক ক্ষতির সম্মুখিন হচ্ছে কৃষক ও প্রাণীকুল।


এই ক্যাটাগরির আরো সংবাদ