শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন

রিপোটারের নাম / ১২৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

 

জহর হাসান সাগর সাতক্ষীরা প্রতিনিধি :  সাতক্ষীরার তালা থানার ছাত্ররাজনীতিতে নতুন উদ্যম ও নেতৃত্বের প্রত্যাশা নিয়ে সেক্রেটারি প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন তরুণ ছাত্রনেতা খালিদ হাসান ইমন। দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির মাঠে সক্রিয় থাকা এই তরুণ নেতা ইতোমধ্যে সাধারণ শিক্ষার্থী ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছেন।
খালিদ হাসান ইমন, তালা থানার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও ত্যাগী নেতা মাস্টার শাহাদাত হোসেনের সুযোগ্য সন্তান। মাস্টার শাহাদাত হোসেন সাবেক তালা থানা বিএনপির সেক্রেটারি এবং বর্তমানে খলিলনগর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনে অসংখ্য হামলা-মামলার শিকার হয়েও তিনি আজও অন্যায়ের বিরুদ্ধে রাজপথে সক্রিয় রয়েছেন।
রাজনৈতিক পরিবারের উত্তরসূরি হিসেবে খালিদ হাসান ইমনও ছাত্ররাজনীতিতে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। তিনি ইউনিয়ন ছাত্রদলের সহ-সংগঠনিক সম্পাদক এবং তালা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদপ্রার্থী হিসেবে ছাত্রসমাজের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তরুণ এই ছাত্রনেতা বলেন, “ছাত্রদের অধিকার আদায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং তালা থানা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করাই আমার মূল লক্ষ্য। আমি চাই ছাত্রদল হোক শিক্ষার্থী ও সাধারণ মানুষের আস্থার সংগঠন।”
তিনি আরও বলেন, স্থানীয় যুব সমাজকে ইতিবাচক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করে একটি সুন্দর, সুশৃঙ্খল ও কার্যকর রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে তিনি কাজ করতে চান।
বাপ-বেটা দুজনেরই লক্ষ্য এক—অন্যায়ের বিরুদ্ধে লড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক মাঠে তাদের দীর্ঘ সংগ্রাম ও ত্যাগ ইতোমধ্যে সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে।
তালা থানা ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে খালিদ হাসান ইমন দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে বলেন, “ইনশাআল্লাহ, আপনাদের আস্থার প্রতিদান কাজের মাধ্যমে দিতে চাই।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ