শিরোনাম
নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান , রোগীদের পাশে থাকার অঙ্গীকার লালমনিরহাট ও ডিমলায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চুইঝাল ও কাঠ জব্দ পোরশায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ৬ রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে গবেষণায় পিএইচডি অর্জন টি. এন. সোনিয়া আজাদের পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় মাদক সিন্ডিকেটের ০২ জন গ্রেফতার ।
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

তাহিরপুরে করিম মেম্বার রোড নামে নতুন সড়ক উদ্বোধন

সাকির আমিন, ছাতকঃ / ৫১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

সাকির আমিন, ছাতকঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের উজান তাহির পুর পূর্ব পাড়ায় একটি নতুন সড়ক নির্মান করে করিম মেম্বার রোড নামে নাম করণ করা হয়েছে। শনিবার সকালে সড়কটি উদ্বোধন করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ইউনিয়ন পরিষদের সদস্য তুজাম্মিল হক নাছরুম,তাহিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহদি হাসান উজ্জ্বল, বিএনপি নেতা সাইদুল কিবরিয়া, মিজানুর রহমান, আতিকুর রহমান, নূর মিয়া, রাব্বি হাসান, সাদিকুর রহমান সাদাত, আব্দুল জব্বার, তাজুদ আলী, রাসেল মিয়া, কালন মিয়া,আবুল লেইছ,আক্তার হোসেন, দিলোওয়ার হোসেন প্রমূখ।উদ্বোধনী অনুষ্ঠানে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন যে দেশে গুণি জনের কদর নাই সেদেশে গুণিজন জন্মায়না।মরহুম আব্দুল করিম মেম্বার ছিলেন একজন পরোপকারী মানব দরদী ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি।তার মত একজন জনপ্রিয় ব্যক্তির নামে সড়কের নামকরণ করতে পেরে আমরা নিজেদের ধন্য মনেকরছি।মরহুম করিম মেম্বারের ছেলে আব্দুছ ছাত্তার জানান আমার বাবার স্বপ্ন ছিল মানুষের যোগাযোগ ব্যবস্থ উন্নত হোক।তাই আমরা নিজেদের ৭ শতক ভূমির উপর দিয়ে প্রায় দেড় লক্ষ টাকা ব্যয়ে মাটি ভরাট করে সড়ক নির্মান করে জন চলাচলের জন্য উন্মুক্ত করে দিলাম।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;