শিরোনাম
বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

তুরস্ক সুপ্রিম ইলেকশন কাউন্সিলের চেয়ারপারসনের বাংলাদেশ সফরে আগ্রহ

রিপোটারের নাম / ৬০৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক: তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের চেয়ারপারসন আহমেদ ইয়ানির সাথে সাক্ষাৎ করেন ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলি। আজ ২৪ জুন তুরস্কের আঙ্কারায় ইলেকশন ভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় চেয়ারপারসন আহমেদ ইয়ানির বলেন, বাংলাদেশের সাথে তুরস্কের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের জনগণের প্রতি আমাদের অনেক ভালোবাসা। বাংলাদেশের সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবনযাত্রা প্রত্যক্ষ করতে বাংলাদেশ সফরে আমি আগ্রহী। এ সময় ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের চেয়ারপারসনকে উত্তরীয় পরিয়ে দেন এবং বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক সেমিনারে অংশগ্রহণের আমন্ত্রণ জানালে তিনি আমন্ত্রণ গ্রহণ করেন। ইলেকশন মনিটরিং ফোরামের কার্যক্রমের চিত্র প্রত্যক্ষ করে তিনি সংগঠনের ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন বেসরকারি এ ধরনের সংগঠন ব্যাপক কাজ করতে আমি কম দেখেছি, আগামীতে ইএমএফ এর সাথে তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের যোগাযোগ অব্যাহত থাকবে। এ সময় বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষণ প্রতিবেদন ও তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিবেদন উভয়ে বিনিময় করেন এবং চেয়ারপারসন আহমেদ ইয়ানির ইএমএফ চেয়ারম্যানকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;