শিরোনাম
চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক? নেপালে নয় দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। জুমার দিনের ফজিলত এবং দোয়া কবুলের বিশেষ সময়।
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

দহগ্রাম মুন্সিপাড়া একরামিয়া আনছারিয়া নূরানী একাডেমি হেফজ মাদ্রাসায় ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৫৪৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

 

এফ আই রানা ,লালমনিরহাট জেলা প্রতিনিধি : পাটগ্রামে দহগ্রাম মুন্সিপাড়া একরামিয়া আনছারিয়া নূরানী একাডেমি হেফজ মাদ্রাসায় ৩০ জন ছাত্র-ছাত্রীর ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

 

৩১ জানুয়ারি (শনিবার) সকালে মাদরাসা প্রাঙ্গনে আলহাজ্ব মো:আবু তালেবের সভাপতিত্বে ছবক অনুষ্ঠান প্রদান করেন শত শত হাফেজের ওস্তাত দহগ্রাম মহিবুল্লাহ হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মো: এমদাদুল হক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক রাহিদুল ইসলাম, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।

 

বক্তাগণ শিক্ষার্থীদের মনোযোগ সহকারে ইলমে দ্বীন ও জগতিক শিক্ষা অর্জন করার জন্য নিয়মিত পড়াশোনা ও মাদরাসার ক্লাসে উপস্থিত থাকার নির্দেশ দেন। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ছবক অনুষ্ঠান শেষ হয়।

উল্লেখ্য যে, মাদ্রাসার পরিচালক ও শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম মাদ্রাসাটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনার পাশাপাশি ইসলামী শিক্ষায় বিশেষ অবদান রেখে চলছেন। নুরানি বোর্ডের অধীনে মাদ্রাসাটি ২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৪ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছিল ৮ জন, ৪.৫০ পেয়েছিল ৪ জন ও এ মাইনাস পেয়েছিল ২ জন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ