শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে ঈদুল আজহা পালিত।  আজ পবিত্র ঈদুল আজহা পাটগ্রামে “জাগো বাংলা” স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ৩০ মে হজ্বের খুতবায় তাকওয়া অবলম্বন ও তাওহিদের ওপর অবিচল থাকার আহ্বান জানান শায়খ আল-হুযাইফি বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ নিজস্ব অর্থায়নে ১০০ অসহায় মানুষের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন পোরশায় মাননীয় প্রধান মন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা বিতরণ। 
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

দুই টাকায় স্কুলে কল ফর হিউম্যানিটি অব বাংলাদেশে এর বিনামুল্যে ব্লাড গ্রুপ ক‍্যাম্পিং সম্পন্ন

রিপোটারের নাম / ৫৬৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

 

নিজস্ব প্রতিবেদক : রক্তযোদ্ধা সংগঠন কল ফর হিউম্যানিটি অব বাংলাদেশ এর উদ্যোগে চট্টগ্রাম বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ডের দুই টাকায় স্কুলে বিনামূল্যে শিশুদের রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।

২৫ আগস্ট রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে কল ফর হিউম্যানটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ফারহানা আজম রেশমির সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ও দুই টাকায় স্কুল এর প্রতিষ্ঠাতা শিশুবন্ধু মুহাম্মদ আলী।

উদ্বোধনী বক্তব্যে মুহাম্মদ আলী বলেন, আর্তমানবতার সেবায় কল ফর হিউম্যানিটি অব বাংলাদেশ যেভাবে রক্তের প্রয়োজনে মুমূর্ষু রোগীর সেবায় কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়।
তিনি আরও বলেন এভাবে যদি সকল সংগঠন গুলো তৃণমূল গিয়ে অসহায় মানুষের কল‍্যাণে কাজ করে তাহলে অচিরেই সমাজ ও দেশ এগিয়ে যাবে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, মোঃ ওমর ফারক নয়ন, মোঃ মোকছেদুল হক, কল ফর হিউম্যানিটি অব বাংলাদেশের আইন সম্পাদক এডভোকেট মোঃ ফোরকান,কল ফর হিউম্যানিটি অব বাংলাদেশ এর এডমিন রুবেল শরমা, জিসান সদস্য সজিব,ফাহিম, আফরোজা খানম, রুপা চক্রবর্তী, শুক্লা চক্রবর্তী প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ