শিরোনাম
স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক? নেপালে নয় দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। জুমার দিনের ফজিলত এবং দোয়া কবুলের বিশেষ সময়। ৬৪টি উপজেলায় ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা করে অর্থায়ন দেয়া হবে অর্ধেক থাকবে ব্যাংক ঋণ, বাকি অর্ধেক অনুদান। ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ইসলামিক উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি সই করেছে সরকার। পোরশায় উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে ৫৩ তম গ্রীস্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। লিও ক্লাব অব চিটাগং অনির্বাণ’র চার্টার বর্ষ(২০২৬-২৭) এর কমিটি ঘোষণা পোরশায় উৎসব মুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত । পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।  চন্দনাইশে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

পদ্মশ্রী পেলেও অভাব ঘোচেনি ভাদু শিল্পি রতন কাহার

রিপোটারের নাম / ৫৯৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : ‘বড়লোকের বেটি লো লম্বা লম্বা চুল’ এই গান গেয়েই দেশের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার পেলেছিলেন ভাদু গানের শিল্পী রতন কাহার। তার পরেও তার আর্থিক শঙ্কট কাটেনি। তাই এখনও আগের মতোই পথে-প্রান্তরে গান গেয়ে যেটুকু যা রোজগার করেন, তা দিয়েই সংসার চালাতে হয়।

জীবন থেকে উপাদান নিয়ে চিরকাল গান বেঁধেছেন রতন কাহার। গানের কথায় মিশে থাকে গ্রামের জীবন, সুরে মাটির গন্ধ।
তাই গ্রামে গ্রামে ঘুরেই এবার রাজা পাটের সাফল্যের কথা শুনে তা নিয়েই গান গাইলেন তিনি। নদীয়ার করিমপুরে এক অনুষ্ঠান, ‘মেগা ফিল্ড ডে’ চলাকালীন গানে গানে চাষীদের কাছে তুলে ধরেন রাজা পাটের সাফল্যের কথা।
এই বীজ প্রস্তুতকারক সংস্থা,নুজিভীডু সীডস এর পক্ষ থেকে জানানো হয়েছে এই পাট একর প্রতি অতিরিক্ত ১০ হাজার টাকা লাভের সুযোগ করে দিচ্ছে চাষিদের। এটা সম্ভব হয়েছে পাটের লম্বা আঁশ এবং অন্যান্য প্রজাতির চেয়ে এর একর প্রতি ন্যূনতম বাড়তি ২ কুইন্টাল উৎপাদন বেশি হওয়ার ফলে। সংস্থার দাবি, রাজা এন জে ৭০০৫ পাটের একটি নতুন প্রজাতি যা ২০২০ সালে চালু হয়েছে। তার পর থেকে পাট চাষের দুনিয়া অনেকটাই বদলে গেছে। এন জে-৭০০৫ রাজা পাটের এই ভ্যারাইটি নুজিভীডু সীডস এর গবেষণা বিভাগের প্রধান বিজ্ঞানী ডঃ মোহাম্মদ মসিউর রহমান কতৃক উদ্ভাবিত। এই চাষে খরচ অন্যান্য পাটের তুলনায় কম, সঙ্গে পাওয়া যায় উচ্চ ফলন, উচ্চতর গুণমানের তন্তু ও আগের চেয়ে বেশি লাভের সুযোগ। রাজা পাট চাষ করেছেন এমন চাষিরা জানিয়েছেন,আগের চেয়ে তাঁদের লাভের পরিমাণ বেড়েছে। তাই ভবিষ্যতেও এই বীজই চাষ করতে চান তারা। কারন অন্যান্য প্রজাতির তুলনায় এই পাট দু ফুট বেশি লম্বা, অর্থাৎ বেশি ফলন, মোটা ছাল যা ফলন এবং তন্তুর গুণমান বাড়িয়েছে।
একথা শুনে তা নিয়েই গান বেঁধেছেন রতন কাহার। সেই গান শুনে খুশি গ্রামের মানুষ। যাঁরা এখনও এই বীজে চাষ শুরু করেনি, এই গান শুনে তাঁরাও রাজা পাট চাষে উৎসাহ পাচ্ছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ