শিরোনাম
দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক?
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

পাটগ্রামে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

রিপোটারের নাম / ৭৯০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে দশটায় প্রেসক্লাব পাটগ্রামের আয়োজনে পাটগ্রাম পৌর শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে একত্রতা প্রকাশ করে পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটি,ক্রাইম রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকরা। একত্রতা জানিয়ে মানববন্ধনে ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর বিএনপি’র সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল,সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান,জামায়াতের ইসলামি উপজেলা শাখার কর্মপরিষদ ও মিডিয়া প্রচার সম্পাদক মাসুদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গরা। মানববন্ধনে সাংবাদিকরা তুহিন হত্যাসহ দেশের সকল হত্যার শিকার সাংবাদিকদের বিচার দাবি করে বলেন,অবিলম্বে সাংবাদিক তুহিনসহ সকল হত্যার শিকার সাংবাদিকদের বিচার করতে হবে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে দাবি জানান বক্তারা। পরে মানববন্ধন শেষে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাসের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করে সাংবাদিকরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;