শিরোনাম
ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা  

রিপোটারের নাম / ৫৬৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

 

এফ আই রানা ,লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮মে) সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। রাত প্রায় ৯ টার দিকে সকল কেন্দ্রেই বেসরকারী ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন বাবুল। বাবুল এর আগে পর পর তিন মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। আনারস প্রতিক নিয়ে তিনি মোট ভোট পেয়েছেন ৫৬১৪৩ ভোট। দ্বিতীয় হয়েছেন ওয়াজেদুল ইসলাম শাহীন ৯৩৫ ভোট পেয়ে। উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতিকের মোফাজ্জল হোসেন লিপু ২৯১৩৬ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতিকের আব্দুল্লা-আল মামুন পেয়েছেন ২৭২৯৪ ভোট ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতিকের রেওয়ানা পারভীন সুমি পেয়েছেন ২৬০২১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতিকের লতিফা আক্তার পেয়েছেন ২০২১২ ভোট।


এই ক্যাটাগরির আরো সংবাদ