শিরোনাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য হলেন আব্দুল মন্নান এমআরটি ক্লাবের উদ্যোগে কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ। ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

প্রিমিয়ার শো’র মাধ্যমে মুক্তি পেলো এস.ডি.জীবনের ওয়েব ফিল্ম ‘দুনিয়ার খেলা’

রিপোটারের নাম / ৫২৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪

 

বিনোদন ডেস্ক:  তরুণ নির্মাতা এস.ডি.জীবনের পরিচালনায় নির্মিত ওয়েব ফিল্ম ‘দুনিয়ার খেলা’ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলে প্রিমিয়ার শো’র মাধ্যমে মুক্তি পেলো। ৭ মে মঙ্গলবার জীবন প্রিয়া ডিজিটাল প্রযোজিত “দুনিয়ার খেলা” ওয়েব ফিল্ম বিকেল ৪.১৫ মিনিটে প্রথম শো,৫.৪৫ মিনিটে দ্বিতীয় শো এবং ৭.১৫ মিনিটে তৃতীয় ও শেষ শো প্রদর্শিত হয়।

পরিচালক এস.ডি.জীবন বলেন, আমার নির্মিত প্রথম ওয়েব ফিল্ম “দুনিয়ার খেলা” মুলত আমার একটি স্বপ্নের প্রজেক্ট। আমি যুব সমাজকে সুন্দর একটি বার্তা দেয়ার লক্ষ্যে “দুনিয়ার খেলা” নির্মাণ করেছি। আমি চেয়েছি প্রিমিয়ার শো’র মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষ একসাথে বসে “দুনিয়ার খেলা” দেখুক। প্রিমিয়ার শো’তে আগত দর্শকদের ভালোবাসা পেয়ে আমি সত্যিই আনন্দিত।দর্শকদের ভালো সাড়া পেয়ে আমি নতুন উদ্দ্যোমে ভালো কাজ করার সাহস ও শক্তি পাচ্ছি। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

প্রিমিয়ার শো’তে উপস্থিত ছিলেন কলামিষ্ট ড.মাসুম চৌধুরী, নাট্যকার সজল চৌধুরী, চাটগাঁ ফিল্ম প্রোডাকশনের চেয়ারম্যান শফিক আহমেদ (বড়মিয়া),লায়ন এম.শফিউল আলম,মঈনুল আলম চৌধুরী,লায়ন ডা. আর কে রুবেল,সাংবাদিক নুরুল কবির,কাহিনীকার প্রিয়া সেন ও সাংবাদিক আবছার উদ্দিন অলি সহ বিভিন্ন শ্রেণী পেশার সংস্কৃতি অনুরাগীরা।

প্রিয়া সেন’র রচনায় এই ওয়েব ফিল্মে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন আশিক খান চৌধুরী ও খান রশ্নি, রিকো ডি রোজারিও তানহা নুফা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বাপ্পা দ্বীপ রায়, নুরুল কবির, মাহফুজ সাফি, ডিজে রুবেল, এম এন শিপু, মেহেদি ও নিরব উদ্দিনসহ আরো অনেকে। রাজধানীর মিরপুর, খিলগাঁও, টঙ্গী রেলস্টেশনসহ বিভিন্ন লোকেশনে চিত্রায়ন করা এই ওয়েব ফিল্ম “দুনিয়ার খেলা” দেখে দর্শকরাও মুগ্ধ হয়েছেন।

সোনালী ট্রের্ডাস প্রেজেন্টস ও নিউ হোটেল শেরাটন এর পাওয়ার্ড বাই এ অনুষ্ঠানে সহযোগিতায় ছিলো বেষ্ট ফ্লাই ইন্টারন্যাশনাল ও চট্টগ্রাম শিল্পী সমিতি।সম্প্রচার সহযোগিতায় শুভ ভিডিও, প্রিন্ট সহযোগিতায় এ.আর.এন্টারপ্রাইজ,ফটোগ্রাফী পার্টনার অপূর্ব ফটোগ্রাফী। মিডিয়া পার্টনার ছিলো মাই টিভি,রাজধানী টিভি,সিএন টিভি,চট্টলা টিভি,সিটিজি২৪,চট্টবাণী,আজকালের খবর ও দৈনিক ৭১ সংবাদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ