শিরোনাম
সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬

রিপোটারের নাম / ১৭১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

 

জামালপুর, মুঙ্গের, বিহার: দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সংলাপ, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে বিহারের মুঙ্গের জেলার জামালপুরে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬’ (গ্লোবাল মিডিয়া সামিট)। ‘অল ইন্ডিয়া জার্নালিস্ট ইউনিয়ন’ (এআইজেইউ)-এর উদ্যোগে জামালপুরের সিদ্ধি বিনায়ক হলে এই সম্মেলনটি আয়োজিত হয়।

 

অল ইন্ডিয়া জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি রঞ্জিত সম্রাটের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সংসদ সদস্য ড. ভীম সিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুঙ্গেরের বিধায়ক প্রণব কুমার। সম্মেলনে ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপুল সংখ্যক সাংবাদিক অংশ নেন। অতিথি হিসেবে ছিলেন সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্টারন্যাশনালের সভাপতি রাজু লামা ও মহাসচিব আব্দুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ড. ভীম সিং বলেন, “সাংবাদিকতা সমাজকে তথ্য ও সত্যের সাথে যুক্ত করার অন্যতম মাধ্যম। আমাদের ভৌগোলিক সীমানা আলাদা হলেও নিরপেক্ষ তথ্য পরিবেশনই সাংবাদিকদের মূল লক্ষ্য। দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের মধ্যকার এই ঐক্য ও সহযোগিতা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।”

 

সম্মেলনে সার্ক জার্নালিস্ট ফোরামের সভাপতি রাজু লামা প্রেস স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা এবং পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, “এই ধরনের আয়োজন কেবল সংবাদ আদান-প্রদানেই সীমাবদ্ধ নয়, বরং আঞ্চলিক মিডিয়া ক্ষেত্রের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে সার্ক জার্নালিস্ট ফোরাম নেপাল চ্যাপ্টারের আহবায়ক রুদ্র সুবেদি, সহ-আহবায়ক মো. আরিফ আনসারী, বিহার চ্যাপ্টার সভাপতি ড. শশী ভূষণ কুমার, মধ্যদেশ চ্যাপ্টার সমন্বয়ক মো. সাদাব মালিকসহ বিভিন্ন দেশের বিশিষ্ট সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই সম্মেলনে আধুনিক তথ্যপ্রযুক্তির উন্নয়ন, সংবাদমাধ্যমের চ্যালেঞ্জ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আয়োজক ও অংশগ্রহণকারী প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, জামালপুরে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলন দক্ষিণ এশিয়ার মিডিয়া জগতে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;