শিরোনাম
শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু।
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে তিনবিঘা করিডোরে বিএসএফ-বিজিবির মিষ্টি বিনিময়

রিপোটারের নাম / ১৫২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি: ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মধ্যে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় হয়েছে। উভয় বাহিনীর পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়।

শনিবার (১৫ আগস্ট) ও রবিবার (১৬ আগস্ট) সকালে তিনবিঘা করিডোরের অভ্যন্তরে কোম্পানি কমান্ডার পর্যায়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ভারতীয় বিএসএফের পক্ষ থেকে বিজিবি পানবাড়ী কোম্পানিকে মিষ্টি উপহার দেওয়া হয়। অন্যদিকে, বিজিবি পানবাড়ী কোম্পানির পক্ষ থেকেও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয় এবং শুভেচ্ছা জানানো হয়।

বাংলাদেশ ও ভারতের দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর এমন সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময়ের ফলে উভয় দেশের মধ্যকার বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অনুষ্ঠানে ভারতীয় বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন, ১৭৪ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার নবীন কুমার। অপরদিকে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর পানবাড়ী কোম্পানির পক্ষে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি উপহার দেন কোম্পানি কমান্ডার খাদেমুল ইসলাম।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;